ইন্দো-বাংলা চেম্বারের নেতৃবৃন্দের সাথে সিলেট কয়লা ও পাথর গ্রুপের মতবিনিময়

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

ইন্দো-বাংলা চেম্বারের নেতৃবৃন্দের সাথে সিলেট কয়লা ও পাথর গ্রুপের মতবিনিময়

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপ এর নেতৃবৃন্দের সাথে ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি গোয়াহাটি এর সাধারণ সম্পাদকের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি শ্রীচন্দন সাহা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, কার্যকরী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ ও দি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুর রহমান প্রমুখ।
সভায় শেওলা স্থল বন্দর ও তামাবিল স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানী সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে কয়লা ও পাথর আমদানী স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় বক্তারা উভয় দেশের ব্যবসায়ীদের স্বার্থে আমদানীকারক ও রপ্তানীকারকদের পারষ্পরিক সহযোগীতা কামনা করেন এবং ব্যবসায়িক প্রয়োজনে আমদানী ও রপ্তানীকারকদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা সহজ প্রাপ্তির বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, গোয়াহাটি এর সাধারণ সম্পাদক ও করিমগঞ্জ ডিষ্ট্রিক্ট এক্সপোর্টারস এন্ড ইম্পোর্টারর্স এসোসিয়েশনের চীপ এডভাইজার শ্রী অমরেশ রায় বিজনেস ভিসা প্রাপ্তির ব্যাপারে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট