সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার পলক দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. আজমল হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আসআদ, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন এবং উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট