সিলেট সীমান্তে ৪ কোটি ৫৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল আটক

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

সিলেট সীমান্তে ৪ কোটি ৫৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল আটক

সিলেট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৪ কোটি ৫৭ লক্ষ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা আটক করেছে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, অবৈধভাবে চোরাচালানী মালামাল বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার এবং টাটা ট্রাক আটক করে।

এ সকল অভিযানে আটককৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৫৭ লক্ষ ০৩ হাজার ৫৩০ টাকা (চার কোটি সাতান্ন লক্ষ তিন হাজার পাঁচশত ত্রিশ) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট