৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের তাজপুর এলাকায় বাড়ীর পুকুর থেকে কৃপেন্দ্র দাস কিপুল (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(২০ আগস্ট) সকালে সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৭ নং করগাওঁ ইউনিয়নের তাজপুর গ্রামের জামিনী মোহন দাসের ছেলে কৃপেন্দ্র দাস কিপুল (৫৭)কে বুধবার সকালে বাড়ীর লোকজন তাদের পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে নবীগঞ্জ থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান কিপলু দাসের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D