১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
বিশ্বনাথ থেকে এক সংখ্যালঘু পরিবারের কিশোরী ও জাগরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে সিলেট নগরীর কাজিটুলার এলাকার একটি বাসায় ১৩ দিন ধরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে বিশ্বনাথ থানায় ভিকটিম কিশোরী (১৭)’র মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা (মামলা নং ১৭, তারিখ ৩০.০৫.২০২৫) হয়।
এরপূর্বে বিশ্বনাথ থানা পুলিশ নগরীর কাজিটুলার মক্তব গল্লী, বাসা নং ০৭/০৭ থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার এবং অপহরণ ও ধর্ষণের অভিযোগে একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হান (১৯)’কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের পুত্র।
থানায় দায়ের করা লিখিত এজাহারে বাদী উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাসিন্দা ভিকটিম কিশোরী বাদীর ২য় কন্যা সন্তান। সে (ভিকটিম) উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয় হতে এবছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। মামলার একমাত্র বিবাদী রবিউল হক রায়হান (১৯) বাদীর পার্শ্ববর্তী বাড়ির জনৈক হেলাল মিয়ার অধীনে প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে আসছে। অভিযুক্ত রবিউল হক রায়হান বাদীর প্রতিবেশী সাজুল মিয়ার বাড়িতে কাজ করার সুবাধে বাদীর নাবালিকা কন্যা (ভিকটিম)’কে একাধিক বার প্রেমের প্রস্তাব করে। ভিকটিম বিষয়টি নিজ পরিবারের সদস্যদেরকে অবগত করলে বাদী গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হানকে তার নাবালিকা মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।
এতে গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান তাদের উপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে বাদীর নাবালিকা মেয়েকে বাদীর বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা সাজুল মিয়ার বাড়ির রাস্তা থেকে সু-কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বাদীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান বাদীর মেয়েকে সিলেট নগরীর কাজিটুলার মক্তব গল্লীর জনৈক ফয়ছল আহমদ এর বাসায় (বাসা নং ০৭/০৭) নিয়ে আটকে রেখেছে। আর এ খবর পাওয়ার সাথে সাথে শুক্রবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের সাথে যোগাযোগ করেন, এরপর থানা পুলিশ সেখান থেকে বাদীর নাবালিকা মেয়েকে উদ্ধারপূর্বক মামলার একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদে বাদীর নাবালিকা মেয়ে ভিকটিম স্কুল শিক্ষার্থী জানায় গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান কাজিটুলাস্থ জনৈক ফয়ছল আহমদের টিনের ঘরে রেখে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সিলেট থেকে ভিকটিমকে উদ্ধার ও একমাত্র অভিযুক্ত রবিউল হক রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D