ধর্মপাশায় বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

ধর্মপাশায় বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আয়েশা আক্তার বাড়ির পাশের সয়তানখাল নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুবায়ের পাশা হিমু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট