টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।এসময় হাউসবোটে অন্তত ১২জন যাত্রী ছিলেন। তবে যাত্রীরা সবাই অক্ষত আছেন।

শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে রাহাবার নামের হাউজবোটটি পুড়ে ছাই হয়ে যায়।

‘রাহবাদ হাউজফুল’ নামে পর্যটকবাহী হাউসবোটটি ঢাকা থেকে এসছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, বোটে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

জানা যায়, পর্যটকবাহী নৌকাটি সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রিলেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নোঙ্গর করে। এসময় বোটে থাকা বার্বুচি রাতের খাবার তৈরি করার সময় রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তাহিরপুর সদর নৌকাঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে হাউজবোটটি ছেড়ে যায়। পরে টাঙ্গুয়ার হাওর ঘুরে এটি টেকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকার অদূরে পুটিয়া নামক স্থানে নোঙ্গর করে রাখা হয়। একপর্যায়ে বোটের স্টোররুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন হাউজবোটের যাত্রীরা। মুহুর্তের মধ্যে আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোটে থাকা যাত্রীদের কেউ পার্শ্ববর্তী বোটের উপর আবার কেউ কেউ নিচে পানিতে লাফিয়ে আত্মরক্ষা করেন। পরে পার্শ্ববর্তী বিন্দারবন্দ, পুটিয়া ও লেদারবন্দ গ্রামের লোকজন ছোট নৌকা যোগে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেছেন।পরে হাওড়ের পানি ব্যবহার করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাউজবোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইসতি সাংবাদিকদের বলেন, রাহবার লাক্সারি হাউজবোটটি আমাদের রেজিস্ট্রেশনভুক্ত নয়। তারা অন্য এলাকা থেকে এসেছে।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবির দাস জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। নৌকার ডেকোরেশনপার্টসহ বিছানাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। যাত্রীরা সবাই অক্ষত আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটির ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট