১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ মে) ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক উজ্জ্বল (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ইয়াবা সংগ্রহ করে ‘শ্যামল ছায়া’ পরিবহনে চড়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে ঈশ্বরগঞ্জে নামে। তার সঙ্গে থাকা অপর এক যুবক হাসান (২৮) তাকে সন্দেহভাজন মনে করে মহাসড়কের পাশে একটি চা দোকানে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা প্যাকেটগুলো খুলে গণনা করে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায়, সে দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা এনে ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, “ধৃত যুবকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D