১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে সড়কে গাছ ঢেলে ৩টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতি শেষে পালিয়ে যায়।
শনিবার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকার অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, মধ্যরাতে ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুটি ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। এসময় রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। ঠিক তখনই ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি অটোরিকশা যোগে ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল যাত্রীবাহী গাড়ি ভেবে তাদেরও জিম্মি করে। পরে যাত্রীদের মারধোর করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। এক পর্যায়ে এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামলে ডাকাতরা পুলিশ দেখে পালিয়ে যায়। কিন্তু এর আগেই ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান গাড়িতে থাকা যাত্রীরা।
এ বিষয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান- ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীবাহী গাড়ি ভেবে আটকে দেয়। পরে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি বলেন- এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D