দক্ষিণ সুরমায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

দক্ষিণ সুরমায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

Manual6 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় দুই সদস্যের ছিনতাইকারী দল এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ ৯৬ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।

ছিনতাইয়ের শিকার গুরুতর আহত ব্যবসায়ী ছাদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি পিরোজপুর আবাসিক এলাকায় বসবাস করে আসছেন।

Manual5 Ad Code

গত ১২ মে ভোর রাতে তিনি তার কদমতলীস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর এলাকার ইনডোরের সামনে পৌছলে দুজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে জখমের পর টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

Manual5 Ad Code

এ ঘটনায় ছাদ আহমদ অজ্ঞাতনামা দুজনকে আসামী করে দক্ষিণ সুরমা থনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত করছেন এসআই আমির হোসেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে এসআই আমির হোসেন জানান, লুন্ঠিত মোবাইল ফোনের সূত্রধরে লোকেশন যাচাই করার পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছেন।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code