১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
সিলেটে ১০ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। পুলিশের বক্তব্য- ঘটনাটি রহস্যজনক।
রোববার (১৮ মে) রাত পৌনে ১০টার দিকে মহানগরের ধোপাদীঘিরপার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
জানা যায়, সিলেট মহানগরের জিন্দাবাজারের নেহার মার্কেটের একটি স্বর্ণের দোকানের কর্মচারী হচ্ছেন চালিবন্দর এলাকার বাসিন্দা রনি চক্রবর্তী। তিনি অভিযোগ করেন- রোববার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানের ১০ লাখ ১০ হাজার টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে ধোপাদীঘিরপার এলাকায় বিনোদনী হাসপাতালের সামনে মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে এসব টাকা ও স্বর্ণ তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিষয়টিতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সোমবার রাতে সাংবাদিকদের জানান- অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ওই স্বর্ণের দোকানের মালিক আমাদের বলছেন- এসব টাকা ও স্বর্ণ নিয়ে রনি চক্রবর্তী ঘটনাস্থলে যাওয়ার কথা না, তিনি সেখানে গেলেন কেন- সেটি আগে জানতে হবে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D