১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়ে ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সাইফুর রহমান (৩২) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
রোববার (১৮ মে) গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার ওই যুবকের (সৈয়দুল) বাবা ইউনুস আলী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরো ৩জনকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, মামলায় উল্লেখিত আসামিদের সঙ্গে ওই যুবক সাইফুর রহমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আসামিরা একাধিকবার সাইফুরকে মারপিট করেন এবং হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
মামলার বাদি নিহতের বাবা ইউনুস আলী বলেন, হত্যাকারীরা দেড় হাজার টাকা পাওনা দাবি করে প্রায় আমার ছেলেকে মারপিট করত। এমনকি হত্যার হুমকিও দেয়। কিন্তু আমার ছেলে বলেছিল তার কাছে ওরা কেউই কোন টাকা পায় না। গত একমাস আগে প্রকাশ্যে আমার ছেলেকে তারা (আসামিরা) জোর করে মাদক সেবনেরও চেষ্টা করে। আমি খুনিদের ফাঁসি চাই।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে। বলেন আসামির বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মে শুক্রবার সকালে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকালে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D