১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
সুনামগঞ্জের সদরে মাদকসামগ্রী বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় থেকে পৃথক দুই অভিযানে ৩০৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতর হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার হবিপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ওমর আলী (৫১) এবং দোয়ারাবাজারের রামপুর গ্রামের মৃত সুনু তালুকদারের ছেলে শাহজাহান তালুকদার (৪৪)।
রবিবার (১৮মে) বিকালে সিলেট র্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ মে দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জের সদর উপজেলার কুরবাননগরের ব্রাক্ষণগাঁও এলাকা থেকে এ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
র্যার আরও জানান, এছাড়া ১৮মে ভোর ৪টার দিকে দোয়ারা বাজার থানার লক্ষীপুরের তিলুরাকান্দি এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। তাদের আটকে অভিযান চলছে।
র্যাব সুত্র আরও জানান, গ্রফতারকৃত ব্যক্তিদ্বয়, জব্দকৃত মাদকসামগ্রী সংশ্লিষ্ট সুনামগঞ্জ সদর থানা ও দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেটে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D