১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপারেশন ডেভিলহান্টের অভিযানে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায় (৭০) -কে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে তার বিরেদ্ধে মামলা রয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ সরকারী কলেজ রোডস্থ তার নিজ বাস ভবন থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে ৫ আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ৫ আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে। এর জেরে তাকে আটক করা হয়েছে।
এদিকে আইনানুগ ব্যবস্থা শেষে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D