বড়লেখায় কিশোরীর শ্লীলতাহানী, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

বড়লেখায় কিশোরীর শ্লীলতাহানী, যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় শৌচাগারে ঢুকে কিশোরীর (১৩) শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ মে) রাতে উপজেলার পূর্ব দোহালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতেই কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।

মামলার পর পুলিশ আসামি রাজন আহমদকে গ্রেপ্তার করেছে। সে মনতৈল গ্রামের জাবেদ আলীর ছেলে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যায়। তখন রাজন আহমদ সেখানে গিয়ে তার কাপড়চোপড় টেনে হেছড়ে শ্লীলতাহানী করতে থাকলে কিশোরী চিৎকার দেয়। তখন পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রাজন আহমদকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, কিশোরীকে যৌন হয়রানীর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট