কোম্পানীগঞ্জে ১১,৬০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

কোম্পানীগঞ্জে ১১,৬০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পারুয়া লামাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার লামাপাড়ার মৃত আরজ আলীর পুত্র রহমত আলী (৫০) ও একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র ইসাক আলী (৪৫)।

আটকদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার আটরিল জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে বলেন, আটক ২জন কোম্পানীগঞ্জ থানা হাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট