১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের (ক্যাটাগরী-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।০
জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছয়জন জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ৪জনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড তুলে দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফএইচপিও) ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।
২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি “সি”) জৈন্তাপুর উপজেলার ৬জনের মধ্যে উপস্থিত ৪জন আহত জুলাই যোদ্ধাদের মাঝে এই চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।
জৈন্তাপুর উপজেলায় ৬জন জুলাই যোদ্ধারা হলেন- মো. হাবিবুল্লাহ শিকদার, মো. নূর উদ্দীন, আলমাছ আহমদ, মো. আসআদুর রহমান আল ফারুক, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন। অনুপস্থিত ২জন পরবর্তী এসে তাদের চেক ও স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D