১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫
মোঃ সাহেদ আহমদ : যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক আজ সোমবার (১২ মে) বিকেল ৩টা ২০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন।
বিমানবন্দরে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এর বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব এম এ মালিককে সংবর্ধনা প্রদান করবেন। বিকেল সাড়ে ৩টায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক প্রেস ব্রিফিং করবেন। সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য এম এ মালিকের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সুমন আহমদ। বিমানবন্দর থেকে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে এম এ মালিক নিয়ে হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারত করবেন।
উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা শেষে গত (৬ মে) বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক ঢাকায় এসেছেন। ঢাকা থেকে তিনি (১২ মে) সোমবার বিকেল ৩টা ২০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D