সিলেটে আ.লীগ কর্মী সন্দেহে যুবককে গণ পিটুনি

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

সিলেটে আ.লীগ কর্মী সন্দেহে যুবককে গণ পিটুনি

সিলেটে আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে তাকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।

তিনি জানান, ওই ব্যক্তির নাম কাওসার আল মামুন। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে।

তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

তাৎক্ষনিক এর বেশি কিছু জানাতে পারেননি তিনি। মামুনকে জিজ্ঞাসাবাদ চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট