সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহিনকে গ্রেফতার

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহিনকে গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা মাহিন (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মাহিনকে তার নিজ গ্রাম এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহিন জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত আব্দুল তাহিদের ছেলে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া’র দিক নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন, ওসি বলেন তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট