১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মাদকসামগ্রী ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেখে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতর হলেন, আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬) এবং মো. আবুল কাসেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭)। তারা উভয়ই উপজেলার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের বাসিন্দা।
রবিবার (৪ মে) দুপুরে সিলেট র্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মে দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানাধীন বিছানাকান্দি ইউনিয়নের হাদারপাড় এলাকা থেকে ০২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল ও মাদক সরবরাহের জন্য ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব সুত্র আরও জানান, আটককৃত ব্যক্তিদ্বয়, জব্দকৃত মাদকসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেটে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D