সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২রা মে) রাত পৌণে ১২টায় সেনাবাহিনীর ১৭ এফআইও ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চিকনাগোল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে দায়িত্বরত ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের আভিযানিক দল পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় ১টি বাড়ীতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা সমুহে আনুমানিক ৫০-৬০ কার্টুন ভারতীয় কসমেটিক ছিলো। যার মধ্যে ৩ হাজার ২শত ৮৮ পিছ ভারতীয় ব্রান্ডের ভিটক্রিম ও ৪ হাজার ৩ শত ২০ পিস স্কিন শাইন ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কসমেটিক সমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৪২ হাজার টাকা।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, উদ্ধার করা ভারতীয় চোরাই কসমেটিক সমুহ শনিবার (৩রা মে) দুপুর ২টায় ৪৮ বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট