দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ১, ২০২৫

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ

দোয়ারাবাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম।
পহেলা মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদ।

প্রধান বক্তা ছিলেন- সিলেট মহানগরীর অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক সিমেন্ট কোম্পানি সিপিএ সভাপতি শাহ আলম, দোয়ারাবাজার শাখার উপদেষ্টা ডা: হারুন অর রশিদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ  ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী, ছাতক উপজেলা উপদেষ্টা ওবায়দুল হক শাহিন, সাংবাদিক কামাল উদ্দিন, উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আমজাদ হোসেন, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, ডাঃ শফিকুল ইসলাম, আতাউর রহমান।
সভায় বক্তারা শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নসহ শ্রমিকদের কল্যাণে তাদের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবি মানুষের অবদান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। এখনো শ্রমিকরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। দেশের উন্নয়নে এগুলো বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন ২০১৮ সাল থেকে ছাতকের সিমেন্ট কোম্পানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ছাতক ও দোয়ারাবাজার উপজেলার দুই লক্ষাধিক মানুষ। অথচ সিমেন্ট উৎপাদনে অতি সহজে ভারত থেকে আমদানি করা হয় যাবতীয় কাচামাল। সকল সুযোগ সুবিধা থাকার পরও অদৃশ্য কারণে বন্ধ রয়েছে ওই সিমেন্ট কোম্পানি। তাই দ্রুত ছাতক সিমেন্ট কোম্পানি চালু করে দুই উপজেলার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সচল করার দাবি জানান বক্তারা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট