১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে রয়েল বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে পৌর শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রয়েল বেকারির কারখানায় এ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযান চলাকালে দেখা যায়, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D