সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন

সিলেটে তিশা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নগরীর শিবগঞ্জ এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তিশা মহানগরীর শাহপরাণ থানাধীন শিবগঞ্জ এলাকার লামাপাড়া এলাকার মোহনী-১২৯ নং বাসার আব্দুল মুমিনের স্ত্রী।

জানা যায়, তিশা মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার পেচিয়ে ফাঁস দেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তার দেহ নামিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আত্মত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- ময়না তদ্ন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।