মিনহাজ বক্স একজন সমাজ সচেতন প্রবাসী যুবক : আকতার রশিদ চৌধুরী

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

মিনহাজ বক্স একজন সমাজ সচেতন প্রবাসী যুবক : আকতার রশিদ চৌধুরী

‘‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম, দেশের ক্রান্তীলগ্নে প্রবাসীরা সবার আগে এগিয়ে আসেন, প্রবাসীদের কারণ দেশে থাকা তাদের স্বজনরা স্বচ্ছলতার মধ্য দিয়ে বসবাস করে থাকেন, প্রবাসীদের মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব, প্রবাসী ও সমাজ সচেতন যুবক মিনহাজ বক্স পাপ্পু প্রবাসে থেকে ও ভুলেও মাতৃভূমি বাংলাদেশের কথা, সে আমেরিকায় বসবাস করলে এলাকার ছোট বড় সবার প্রতি তার রয়েছে সম্মান ও শ্রদ্ধা, আমি মিনহাজ বক্স পাপ্পুর উজ্জ্বল ভবিষৎ কামনা করি’’ মঙ্গলবার রাত সাড়ে আটটায় ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী যুব সমাজের উদ্যোগে আয়োজিত সভায় উপরোক্ত কথাগুলো বলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আকতার রশিদ চৌধুরী। সভায় কদমতলী এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও যুব সমাজের দেড় শতাধিক যুবক উপস্থিত ছিলেন। সভা শেষে আপ্যায়ন করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।