কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে প্রবাসী ছোট ভাই খুন

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে প্রবাসী ছোট ভাই খুন

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কেচির আঘাতে প্রাণ হারালেন প্রবাসী ছোট ভাই।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে বড় ভাইয়ের কাচির আঘাতে আহত রুবেল আহমেদ (২৫) এদিন রাতে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual8 Ad Code

রুবেল একই গ্রামের মৃত হাজী আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সালিশে বসেন এলাকার লোকজন। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।

নিহত রুহেল আহমেদ ছিলেন সৌদি আরব প্রবাসী। গত ৮ মাস আগে ছুটিতে এসে রুবেল আহমেদ বিয়ে করে আবার সৌদি আরব চলে যান। গত আড়াই মাস আগে তিনি আবার ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪ তারিখ তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্ত করে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code


 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code