শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধসে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

শান্তিগঞ্জে পুকুর পাড়ের মাটি ধসে শিশুর মৃত্যু

Manual7 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধসে পানিতে ডুবে ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।

Manual7 Ad Code

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মতো বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েকজন শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এ সময় পুকুর পাড়ের মাটি ধসে ইয়াসিন পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে ইয়াসিনের বাবাসহ স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুল উজ জামান খান ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code