কানাইঘাটে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

কানাইঘাটে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

Manual7 Ad Code

সিলেটের কানাইঘাটের লোভাছড়ায় পাথরবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম নারায়ণ। তিনি কানাইঘাট থানার একজন কনস্টেবল।

Manual7 Ad Code

শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তাঁরা।

স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।

Manual1 Ad Code

এ বিষয়ে কানাইঘাট থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Manual3 Ad Code

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code