সিলেটে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

সিলেট নগরী থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল চারটার দিকে নগরের কাষ্টঘর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোহেল মির্জা (৩৪) ও মো. রাসেল পাটোয়ারী (৩০)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।