গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু

Manual3 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া (৪০) নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মৃত জীবন মিয়া উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামের শাহজান মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

স্হানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। গত রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই উৎসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code