সিলেটে ১০২ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

সিলেটে ১০২ পিস ইয়াবাসহ যুবক আটক

Manual6 Ad Code

সিলেট নগরীর মহাজনপট্রি থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তানভীর হোসেন নামের এক তরুণকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Manual7 Ad Code

ধৃত তানভীর সুনামগঞ্জ জেলার ছাতক উপেজেলার বেতুরা গ্রামের মো. সুলেমানের ছেলে।

Manual4 Ad Code

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহ ও তার ফোর্স মহানগরের মহাজনপট্টির এলাকা থেকে তানভীরকে আটক করে। পরে এ ঘটনার কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা রুজু করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে আটককৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code