১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে মৌসূমী বোরো ধান সংগ্রহের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
উপজেলা খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস, ওসি (এলএসডি) রুহুল আমিন চৌধুরী। উদ্বোধনের প্রথমদিনই কৃষকদের কাছ থেকে ৩টন ধান সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হওয়া ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। টানা ৫মাস এই বোরো ধান সংগ্রহ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস। তিনি জানান, বোরো ধান-২৫ এবারের সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৯ মেট্রিক টন। আর সিদ্ধ চাল ৭৬ টন। কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ধান ৩৬ টাকা আর চাল ৪৯ টাকা ধরা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D