দিরাইয়ে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

দিরাইয়ে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের পাশে বজ্রপাতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ইকবাল হোসেন (৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। একইদিন বজ্রপাতে আরও ৩জন আহত হয়েছেন।

মৃত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। তিনি চন্ডিপুর গ্রামে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল।

এলাকাবাসী জানান, পৌরসভার চন্ডিপুর গ্রাম সংলঘ্ন বরাম হাওর থেকে ধান কেটে কাধে করে ধানের বোঝা নিয়ে আসার সময় সন্ধ্যা ৬ টায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত তালুকদার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় হাওরে কাজ করতে গিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক বজ্রপাতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দিরাই উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক ও পৌরসভার চন্ডিপুর গ্রামের হাফিজ মাওলানা হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি বরাম হাওরে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন।

অন্য আহতরা হলেন, ভাঙ্গাডহর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে ইসমাইল মিয়া (৫০) ও কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া (১৮) দিরাই হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই বরাম হাওরের কৃষক।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট