ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে একজন মারা গেছেন।

নিহতের নাম জিলান মিয়া। তিনি পেশায় নৌকার মাঝি। তিনি উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।