গোয়াইনঘাটে ২৮২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

গোয়াইনঘাটে ২৮২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে ২৮২ বোতল বিদেশি মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোয়াইনঘাট থানাধীন সিলেট-তামাবিল সড়কের বাঘেরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

আটক খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার ৫নং আলীরগাঁও ইউপির খাগড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে।

সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট