১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
নিরীহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ইসরাইলের সকল পন্য বর্জনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত পাহাড় লাইন উপ-পরিষদের উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে গোলাপগঞ্জের লক্ষীপাশা বাজার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের সাবেক সম্পাদক আবদুল ছালাম সাজনু’র সভাপতিত্বে ও ক্বারি রিপন আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাহাড় লাইন উপ-পরিষদের যুগ্ম আহবায়ক শরিফ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েল আহমদ, সদস্য আলফিজ আহমদ, মাওলানা নোমান আহমদ, রাশেদ আহমদ, ক্বারি হায়দার আলী প্রমুখ।
এছাড়াও মিছিল ও সমাবেশ এলাকার সর্বস্তরের মুসলিম তৌহীদ জনতা অংশ গ্রহণ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের সাবেক সম্পাদক আবদুল ছালাম সাজনু নিরীহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ ও ইসরাইলের সকল পন্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D