শান্তিগঞ্জে আওয়ামী লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

শান্তিগঞ্জে আওয়ামী লীগের উপদেষ্টা ছোয়াব আলী গ্রেপ্তার

ডেবিল হান্ট অপারেশনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছোয়াব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ছোয়াব আলী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহচর আইনজীবী শফিকুল ইসলামের বাবা।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছোয়াব আলীকে তাঁর নিজ বাড়ি উপজেলার পাথারিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আকরাম আলী বলেন, ছোয়াব আলীকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট