সিলেটে টিকটকের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

সিলেটে টিকটকের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় টিকটকের ভিডিও করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সাথে বসবাস করতো।

পুলিশ জানায়, বুধবার বিকেলে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দু’তলা একটি বাসার ছাদে উঠে। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ইনস্পেক্টর তদন্ত মোহাম্মদ মারফত জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট