শান্তিগঞ্জে ঘরে মিললো স্কুল ছাত্রীর মরদেহ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

শান্তিগঞ্জে ঘরে মিললো স্কুল ছাত্রীর মরদেহ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামে হাবিবা আক্তার (১৪) নামে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।

নিহত হাবিবা আক্তার জীবদাড়া গ্রামের দিলাল উদ্দিনের মেয়ে। সে জীবদাড়া সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ের মা প্রবাসে থাকেন। সেই সুবাধে বাবা পরিবারের দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় তার বাবা বাজারে ফ্যান মেরামত করে আনতে জীবদাড়া বাজারে যান। এই সময় ছোটবোন খাদিজা হাবিবার শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে জানালা ফাঁক করে দেখে হাবিবা সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন সুর চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন ও তার বাবা দৌড়ে এসে হাবিবাকে গলায় ফাঁশ লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শান্তিগঞ্জ থানায় খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে লাশের সুরতহাল তৈরী করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা জানা যায়নি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমরা সকল ধরণের আইনী প্রক্রিয়া এবং অনুসন্ধান চালু রেখেছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট