সিলেটে ৬২ বোতল বিদেশী মদ সহ প্রাইভেট কার জব্দ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

সিলেটে ৬২ বোতল বিদেশী মদ সহ প্রাইভেট কার জব্দ

সিলেটে প্রাইভেট কার থেকে বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) ভোরে এই মদ উদ্ধার করা হয়। এসময় মদ বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয়।

পুলিশ জানায়, এয়াপোর্ট থানাধীন বড়শালা বাইপাসে চেকপোস্ট করাকালে একটি সাদা প্রাইভেট কার থামার জন্য সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে দ্রুতগতিতে গাড়িটি চলে যায়। প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হওয়ায় পিছনে ধাওয়া করলে সিলেট ক্যাডেট কলেজের ০১নং গেইটের সামনের রাস্তায় প্রাইভেট কারটি ফেলে রেখে প্রাইভেট কারে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

পরে তল্লাশী করে প্রাইভেট কারের পিছনে ডালার ভিতর হতে মোট ৬২ (বাষট্টি) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৯ হাজার ৫শ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মদসহ ওই প্রাইভেট কারটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট