সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারী আটক করলো র‍্যাব

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারী আটক করলো র‍্যাব

সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারীকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক মঞ্জুর করিম।

এর আগে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাদল মিয়া কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মোঃ সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির ও কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মোঃ শাহীন (৩২), সায়মন (২২), রমজান আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০), মোঃ বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।

র‍্যাব জানায়, আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং চাদাবাজ, ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। আটককৃত সবাই চিহ্নিত ছিনতাইকারী। মাদকের টাকা জোগার করতেই এই অপকর্ম চালাতো বলে জানায় র‍্যাব। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট