সিলেটে তারাবির সময় টুপি পরে বাসায় চুরি, স্বর্ণ পাউন্ড লুট

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

সিলেটে তারাবির সময় টুপি পরে বাসায় চুরি, স্বর্ণ পাউন্ড লুট

Manual3 Ad Code

সিলেট মহানগরীর একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে নয়টার (তারাবির নামাজের সময়) দিকে উপশহর মেইন রোড সংলগ্ন শেখ জাকের মুক্তাদিরের বাসায় এই চুরির ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা গেছে, ঐ বাসার পুরুষ মানুষ সবাই তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তখনই মহিলারা বাসায় তালা দিয়ে ঈদ শপিং করতে বের হন। এই সুযোগে মাথায় টুপি পড়ে মুসল্লি বেশে বাসায় প্রবেশ করে চুর। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এসময় স্বর্ণ, পাউন্ড, টাকা ও মোবাইল নিয়ে যায়।

Manual6 Ad Code

ঐ বাসার মালিক শেখ জাকের মুক্তাদির বলেন, আমার বাসায় কেউ ছিলেন না তখন। ফাঁকা বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। নগদ পাউন্ড ও নগদ অর্থ বাসায় ছিলো। এগুলোসহ মোবাইল, স্বর্ণ চুরি হয়। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন বলেন, আমরা এই চুরির ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে চুরি হওয়া বাসা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code