১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শনিবার (২২মার্চ) দুপুরে উপজেলার হেতিমগঞ্জ বাজার ও গোলাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন।
জানা যায়, এই অভিযানে উপজেলার হেতিমগঞ্জ বাজারের সুরমা রোডের আলো শাপলা ফর্টিফাইড ওয়েল কোম্পানীকে ৩ লক্ষ টাকা ও গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ির গার্ডেন ফুডসকে আরো ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। এমন অভিযান ভবিষ্যতেও চলামন থাকবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D