সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ বছর বয়সী নিহত যুবকের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে মোগলাবাজার থানার রয়েল সিটির পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের ছাদে ছিলেন ওই যুবক। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকার নিচে কাটা পড়েন তিনি।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে সিলেট রেলওয়ে পুলিশ ঘটানাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য যুবকের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট