বানিয়াচংয়ে যুবলীগ নেতাকে আটকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

বানিয়াচংয়ে যুবলীগ নেতাকে আটকে পুলিশে সোপর্দ

Manual7 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত মধ্য রাতে শহরের চৌধুরী বাজার থেকে তাকে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান- চৌধুরী বাজার এলাকায় স্থানীয় জনতা ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে শহরে ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে মামলা রয়েছে।

ছাত্র আন্দোলনে আহত মুশাহিদ মিয়ার দায়ের করা মামলায় তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিবেকানন্দ দাস কাগাপাশা গ্রামের মৃত বনমালি দাসের ছেলে।

Manual4 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code