২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের গাছ চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সম্প্রতি ১ জনকে আসামী করে থানায় অভিযোগ করেছেন আদমপুর ইউনিয়নের সাবেক সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) হাজী মো. জয়নাল আবেদীন।
শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
মামলায় অভিযুক্ত হলেন- কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. মেহেদী হাসান জুয়েল।
মামলার এজাহার সূত্রে জানাগেছে – কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. মেহেদী হাসান জুয়েল গত ২১মার্চ দিবাগত রাতে সেহেরি খাওয়ার সময় ১০-১২ জন লোক গাছ কাটার সকল যন্ত্রপাতি নিয়া আদমপুর বাজার দক্ষিণ চৌহমুনা কোনাগাঁও ইব্রাহিম ক্যাপ্টেন রোডে জেলা পরিষদের রোড থেকে প্রায় অর্ধ কিলোমিটার পূর্ব দিকে দূরত্বে রাস্তার উভয় পার্শ্বে আকাশ মনি ট্রীপ বাগান হইতে বাছাইকৃত বড় গাছ পাচঁ (০৫)টি কাটার সময় নিয়োজিত গাছ পাহারাদার শব্দ শুনিয়া দৌড়াইয়া আসিলে উল্লেখিত মেহেদি হাসান তাফেল এবং তার সঙ্গিরা পাহারাদারকে মারার জন্য নৌড়াইয়া নিয়ে যায় এবং গাছ কাটিয়া গাড়িতে লোড দিয়া দক্ষিণ দিকে একটি পিকাপ গাড়িতে নিয়া যায়। সাথে সাথে ৯৯৯ কল দিলে কমলগঞ্জ কমলগঞ্জ থানার এএসআই আলামিন পুলিশ নিয়ে ঘটনা স্থল উপস্থিত হইয়া কাটা গাছগুলো দেখেন এবং ছবি তুলেন স্বাক্ষীদের স্বাক্ষ্য নেন এবং থানার অভিযোগ করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়ে যান।
অভিযোগকারী হাজী মো. জয়নাল আবেদীন বলেন, ‘আজ ভোরে কমলগঞ্জ উপজেলার অন্তর্গত ৭ নং আদমপুর ইউনিয়নের (৩২২০) কোনাগাঁও সড়কের সামাজিক বনায়নের গাছ রাতের আধারে কেটে নিয়ে যায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপারের মৃত জব্বার মিয়ার ছেলে মো. মেহেদী হাসান জুয়েল।গাছ কেটে নিয়ে যায়। ৯৯৯ ফোন করার পর পুলিশ আসে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। আশা করছি দ্রুত সময়ের ভিতরে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ ব্যাপারে জানতে মো. মেহেদী হাসান জুয়েল এর মোটোফোনে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, গাছ কাটার বিষয়ে জানতে পেরেছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D