১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মহানগরের বন্দর বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। সেখানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। আমাদের ৬ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি।
তারা আরও জানান, দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। এটি যেতেতু জেলা থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। আমরা তাদের স্মারকলিপি আজই সংশ্লিষ্ট অধিদপ্তরের পাঠাবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D