মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলা

দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য শাহজাহান মিয়ার উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওৎ পেতে থাকা মাস্ক পড়া ৭/৮ জন যুবক হঠাৎ শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট