নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

Manual1 Ad Code

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

Manual8 Ad Code

সাম্প্রতিক সময়ে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার মাত্রা উল্লেখ্যযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবগ শিকার হচ্ছেন কন্যা শিশুসহ সব বয়সী নারী। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য।

Manual4 Ad Code

মানববন্ধনে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ১১টি সুপারিশ তুরে ধরা হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় দেশবাসী ভীতিকর সময় পার করছেন। আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের শাস্তি না পাওয়া, বিচারে দীর্ঘসূত্রিতাসহ নানা কারণে এসব ঘটনা বাড়ছে। নারীর প্রতি এ ধরণের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পিত কার্যক্রম জরুরি। চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশগুলো তুলে ধরেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান।

Manual5 Ad Code

মানববন্ধনের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, নূরুর রব চৌধুরী, মো. রাজু আহমেদ ও ইয়েস সদস্য নুসরাত জাহান মৌ।


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code